শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
তাড়াশে ঈদগাহ মাঠ দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৬:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ঈদগাহ মাঠ দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দেওড়া ইল্লাপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে নিশ্চিত করেছেন তাড়াশ থানার উপপরিদর্শক (এসআই) মো. কবির হাসান।

স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা গেছে, দেওড়া ইল্লা পাড়ার মো. ইদ্রিস আলী গং ও ইউসুব আলী গংয়ের মধ্যে গ্রামের ঈদগাহ মাঠের সঙ্গে কিছু জায়গা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। 

তারা জানান, ইদ্রিস গং মাঠের মধ্যে কিছু জায়গা পাবেন বলে দাবি করেন। পরে তৎকালীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিরোধ মিমাংসা করে দেন। পরে বিরোধপূর্ণ জায়গা ইদ্রিস আলীর রয়েছে বলে দাবি করেন। আবার ইউসুব আলী গং মাঠের মধ্যে কিছু জায়গা পাবেন বলে দাবি করেন। এ নিয়ে উভয় পক্ষ সরকারি দপ্তরে অভিযোগ দেন। আর তখন থেকে দুইপক্ষের মধ্যে বিরোধ শুরু হয়। 

এদিকে, অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুরে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার জায়গায় মাপার জন্য যান। পরে সেখানে উপস্থিত দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ লেগে যায়। এ সময় উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। 

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ‘আমি বাহিরে রয়েছি। তবে, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ বিষয়ে দুই পক্ষের কেউ এখন পযর্ন্ত অভিযোগ দেয়নি।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  তাড়াশ   ঈদগাহ মাঠ   দখল নিয়ে সংঘর্ষ   আহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close