শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সাংবাদিক আব্দুল লতিফের স্ত্রীর ইন্তেকাল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৬:৩৭ পিএম আপডেট: ২৬.০১.২০২৬ ৭:৪৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দৈনিক খোলা কাগজের সিনিয়র সম্পাদনা সহকারী আব্দুল লতিফের স্ত্রী রাবেয়া আক্তার ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি... রাজিউন)।

গতকাল রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাত সোয়া একটার দিকে ঢাকার কামরাঙ্গীরচরে বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে রাবেয়া আক্তারের বয়স হয়েছিল ৫২ বছর। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন। নানা চিকিৎসা গ্রহণের পরও অবস্থার অবনতি হলে অবশেষে তিনি মৃত্যুবরণ করেন।

তার ইন্তেকালে খোলা কাগজ পরিবার গভীর শোক প্রকাশ করেছে। শোকবার্তায় পত্রিকার পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

মরহুমা রাবেয়া আক্তারের জানাজা শেষে বরিশাল জেলার মুলাদী উপজেলার চরবোয়ালী ইউনিয়নের বোয়ালী গ্রামে নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  খোলা কাগজ   সাংবাদিক আব্দুল লতিফ   ইন্তেকাল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close