সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো ৯ম সমাবর্তন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৬:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর ৯ম সমাবর্তন বাংলাদেশ–চায়না মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের প্রায় ১,০০০ শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়।

সোমবার (২৬ জানুয়ারি) সমাবর্তনের বিশেষ আকর্ষণ ছিল তিনজন মেধাবী শিক্ষার্থীর জন্য স্বর্ণপদক প্রদান। কৃষি বিভাগের শাহরিন খন্দকার, ইংরেজি বিভাগের মোছা লুৎফুননাহার কামিনী এবং পাবলিক হেলথ বিভাগের মাহারুন্নেসা মিতু এই স্বর্ণপদক অর্জন করেন। সর্বোচ্চ অর্জনের স্বীকৃতিস্বরূপ শাহরিন খন্দকারকে আলিমউল্যা মিয়ান পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানের সভাপতি ছিলেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি শিক্ষার্থীদের নৈতিক ও পেশাগত দায়িত্ববোধ গড়ে তোলার গুরুত্ব এবং আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দেন। কানাডার ইউনিভার্সিটি অব রেজাইনার প্রেসিডেন্ট অধ্যাপক ড. জেফ কেশেন বৈশ্বিক প্রেক্ষাপটে উচ্চশিক্ষা ও গবেষণার গুরুত্বে বক্তৃতা দেন।

আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব স্বাগত বক্তব্য দেন, এবং কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস সমাপনি বক্তব্যে অনুষ্ঠানের সফল সমাপ্তির জন্য ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত আইইউবিএটি বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর পথিকৃৎ হিসেবে উচ্চ একাডেমিক উৎকর্ষতা, গবেষণা ও উদ্ভাবনে অসামান্য সাফল্য অর্জন করেছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  আইইউবিএটি   অনুষ্ঠিত   সমাবর্তন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close