শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      
দেশজুড়ে
শ্রীপুরে পৌরসভার গাড়ির চাপায় নিরাপত্তা কর্মী নিহত
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৬:৪৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে নোমান হোমস টেক্সটাইল মিলসের ভেতরে পৌরসভার ময়লার গাড়ির চাকায় পিষ্ট হয়ে জসিম উদ্দিন (৪৫) নামের এক নিরাপত্তা কর্মীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকায় ফ্যাক্টরির অভ্যন্তরীণ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জসিম উদ্দিন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চাঁইরবাড়িয়া গ্রামের সিরাজুল হকের ছেলে। তিনি ফ্যাক্টরিতে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ময়লার গাড়িটি ফ্যাক্টরির ভেতরে প্রবেশের সময় অসাবধানতাবশত জসিম উদ্দিনকে চাপা দেয়। তিনি ঘটনাস্থলেই মারা যান। গাড়ির চালক দ্রুত পালিয়ে যায়।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) কুদ্দুস জানান, ঘটনার তদন্ত চলছে এবং পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীপুর   পৌরসভা   গাড়ি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close