রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
তাহিরপুরে বেপরোয়া অটোরিকশার চাপায় মাদ্রাসাছাত্র নিহত
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৭:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির অটোরিকশার চাপায় শাহী আলম নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

সোমবার (২৬ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহী আলম উপজেলার উজান তাহিরপুর গ্রামের মোহাম্মদ বাচ্ছু মিয়ার ছেলে এবং স্থানীয় রওজাতুল উলুম মাদ্রারাসা ও এতিমখানার প্রথম শ্রেণির ছাত্র ছিল।

​প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি অটোরিকশা চাপা দিলে শিশুটি ছিটকে পড়ে এবং চাকার নিচে পিষ্ট হয়। এতে তার মাথায় গুরুতর জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

​এদিকে, দুর্ঘটনার পর অভিযুক্ত চালক শিশুটিকে হাসপাতালে রেখে কৌশলে পালিয়ে যায়। 

এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

বিক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক চালককে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  তাহিরপুর   বেপরোয়া অটোরিকশা   মাদ্রাসাছাত্র নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close