রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নারায়ণগঞ্জে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন এনসিপি প্রার্থী আমিনের
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৭:৫০ পিএম
গণসংযোগ করছেন আব্দুল্লাহ আল আমিন।

গণসংযোগ করছেন আব্দুল্লাহ আল আমিন।

সন্ত্রাসীরা প্রচার-প্রচারণায় অংশ নেয়ায় ভোটারদের মধ্যে গভীর শঙ্কা তৈরি হয়েছে উল্লেখ করে নারায়ণগঞ্জ-৪ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী আব্দুল্লাহ আল আমিন বলেছেন, ‘মানুষ পরিবর্তন চায়। কিন্তু সেই পরিবর্তন আদৌ হবে কিনা তা নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে। কারণ, প্রশাসন এখনও আস্থার পরিবেশ তৈরি করতে পারেনি। প্রচার-প্রচারণায় চিহ্নিত সন্ত্রাসীরা কীভাবে অংশ নেয়?’

সোমবার (২৬ জানুয়ারি) নারায়ণগঞ্জের ফতুল্লায় জনসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এ সময় আল আমিন আরও বলেন, ‘নতুন প্রজন্ম ও ইসলামিক শক্তিসহ দেশপ্রেমিক শক্তির সমন্বয়ে গঠিত ১০ দলীয় জোটের প্রতি মানুষের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে চায়।’

‘তবে, একসময় সন্ত্রাসনির্ভর হিসেবে পরিচিত নারায়ণগঞ্জ-৪ আসনে এখনও সেই আস্থার পরিবেশ তৈরি হয়নি।’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই প্রার্থী অভিযোগ করে বলেন, ‘জুলাই হত্যাকাণ্ডের আসামি, একাধিক খুনের মামলার এজাহারভুক্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিরা প্রকাশ্যে প্রচারণা চালাচ্ছে। আইন অনুযায়ী যেসব জনপ্রতিনিধির প্রচারণা করার কথা নয়, তারাও প্রকাশ্যে ভোট চাইছেন। চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীরা নির্ভয়ে বিভিন্ন প্রার্থীর পক্ষে মাঠে সক্রিয় থাকায় নির্বাচনী পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

আল আমিন আজ ফতুল্লা ইউনিয়নের পোস্ট অফিস, কবরস্থান, বৌ বাজার, রেইনবো ডাইং, পাইলট স্কুল, সাহারা সিটি, স্টেশন, উকিল বাড়ি, পাঁচতলা, নূর মসজিদ, হাজী বাড়ি, খাঁ বাড়ি এলাকায় শাপলা কলির জন্য ভোট চেয়ে গণসংযোগ করেন।

এ সময় এনসিপি, জামায়াতে ইসলামীসহ দশ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আব্দুল্লাহ আল আমিন প্রশ্ন তুলে বলেন, ‘প্রশাসন সব জানার পরও কেন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। প্রশাসন আদৌ সুষ্ঠু নির্বাচন চায় কিনা, সেটি রিটার্নিং অফিসার, পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে স্পষ্ট করতে হবে।’

নৌকা প্রতীকের কয়েকজন চেয়ারম্যানের বিষয়ে অভিযোগ তুলে তিনি বলেন, ‘যারা বছরের পর বছর পালিয়ে ছিলেন বা কারাগারে ছিলেন, তারা কীভাবে হঠাৎ করে প্রকাশ্যে এসে ভোট চাইছেন, কারা তাদের সুরক্ষা দিচ্ছে—এই প্রশ্নের জবাব প্রশাসনকে দিতে হবে।’

‘অতীতে শামীম ওসমানের নেতৃত্বে এলাকায় এক ধরনের মাফিয়াতন্ত্র কায়েম হয়েছিল। উন্নয়নের বড় বড় কথা বলা হলেও বাস্তবে কোনো কাজ হয়নি। তার সময়ের ক্যাডার, কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা এখন দল বদল করে নতুন মুখোশে মাঠে নেমেছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নারায়ণগঞ্জ   প্রশাসনের ভূমিকা   এনসিপি প্রার্থী আমিন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close