মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
খাগড়াছড়িতে জব ফেয়ার ও সেমিনার অনুষ্ঠিত
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৮:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

খাগড়াছড়িতে জব ফেয়ার ও কারিগরি শিক্ষার গুরুত্ব শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৬ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের মিলনায়তনে ফেয়ার উদ্বোধন করা হয়।

পরে সেমিনারের আয়োজন করা হয়। ‘কারিগরি শিক্ষা নিলে দেশ বিদেশে কর্ম মিলে একটাই লক্ষ্য, হতে হবে দক্ষ কর্মে হব যুক্ত’- স্লোগানে পার্বত্য অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নে কারিগরি শিক্ষার গুরুত্ব শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ নীল রতন দত্ত।

সেনিমারে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল ইসলাম, বিএসআরএমের ট্যালেন্ট অ্যাকুইজিশন ও এইচআরবিপি (সেলস ও মার্কেটিং) সিনিয়র ম্যানেজার ফাহমিনা আসাদ, (কেডিএস) এইচআর ও এডমিন, কেওয়াই স্টিলের উপ-ব্যবস্থাপক শাহাদাত হোসেন, প্রাণ গ্রুপের ডেপুটি ম্যানেজার (এইচআর) মো. আশরাফুল ইসলাম।

সেমিনারে বক্তারা বলেন, ‘পার্বত্য অঞ্চলের জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। কারিগরি ও প্রযুক্তিভিত্তিক শিক্ষায় দক্ষ জনশক্তি গড়ে তুলছে জানিয়ে এ প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানীয় যুব সমাজকে আত্মকর্মসংস্থানের সুযোগ পাচ্ছে।’

‘যা তাদের আত্মকর্মসংস্থান ও টেকসই জীবিকার সুযোগ সৃষ্টি করছে। দরিদ্র ও পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য সহজলভ্য শিক্ষা, প্রশিক্ষণ ও দিকনির্দেশনার মাধ্যমে বেকারত্ব হ্রাস এবং আয়ের সুযোগ বৃদ্ধি পাচ্ছে।’

সেই সাথে নারী ক্ষমতায়ন নিশ্চিত করা হচ্ছে বলেও জানান বক্তারা।

জব ফেয়ার এমন একটি আয়োজন যেখানে চাকরিদাতা প্রতিষ্ঠান ও চাকরিপ্রত্যাশীরা একই স্থানে সরাসরি যোগাযোগের সুযোগ পায়। দ্রুত ও কার্যকরভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে চাকরি প্রত্যাশীদের ইন্টার্নশিপ, খণ্ডকালীন বা পূর্ণকালীন চাকরি প্রাপ্তির সুযোগ দেয়ার কথা জানান কর্তৃপক্ষ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  খাগড়াছড়ি   জব ফেয়ার   সেমিনার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close