সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
রাজনীতি
ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, রেজাল্ট নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৮:২২ পিএম আপডেট: ২৬.০১.২০২৬ ৮:৪২ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

ভোটের দিন ফজর নামাজ পড়ে সকলকে সাথে নিয়ে ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দিবেন। ভোট দিয়ে কেন্দ্রে অবস্থান করবেন এবং রেজাল্ট নিয়ে ঘরে ফেরার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ করেছেন কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।

সোমবার (২৬ জানুয়ারি) বিকালে মুরাদনগর উপজেলার বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের দিঘীরপাড় বেগম সুফিয়া শওকত কলেজ মাঠের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

এসময় তিনি আরও বলেন, “আপনাদের খেদমত করতে গিয়ে আমি মিথ্যা মামলার শিকার হয়ে ১৩ বছর দেশের বাইরে থাকতে হয়েছে। আমি আশা করি আগে আপনারা যেভাবে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন এবারও অতীতের থেকে বেশি ভোট দিয়ে বিজয়ী করবেন।” 

এসময় তিনি আরও বলেন, “ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে কিন্তু বর্তমানে জামায়াতে ইসলামী ফ্যাসিস্টের মতোই আচরণ করছে।”

ধানের শীষের প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ জনসভায় অংশগ্রহণ করতে আসার পথে উপজেলার নবীপুর, মোচাগাড়া, যাত্রাপুর, মির্জাপুর, গাজীপুর, চাপিতলায়ও পথসভায় বক্তব্য দেন। পথসভায় নারী পুরুষ ও তরুণদের উপস্থিতি জনসভায় রুপ নেয়। “দাদাভাই দাদাভাই, ধানের শীষ” স্লোগানে মুখর হয়ে উঠে গ্রামাঞ্চল।  

মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোল্লা গোলাম মহিউদ্দিন। উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূইয়া, শাহ আলম সরকার, হাজী ইদ্রিস, নজরুল ইসলাম, ফারুক সরকার মুজিব, আমজাদ আলী তসু, জহির সিদ্দিকী, জামাল হোসেন। উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার মিনা, উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, সদস্য সচিব সৈয়দ হাসান আহম্মেদ, সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহাম্মদ বাদশা, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদা রীমা।

কাজী সফিক ও ছাত্রদল নেতা মীর জাহিদ হাসান সম্রাটের যৌথ সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন—উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন, সালাউদ্দিন আহমেদ বাদল, সাইফ উদ্দিন তুহিন, মীর হাসান ইকবাল, হাজী রুকন উদ্দিন, নজরুল ইসলাম, সাহাব উদ্দিন, কুতুব উদ্দিন কলি, হাবীবুর রহমান প্রমুখ।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ফজর নামাজ   নামাজ পড়ে কেন্দ্রে যাবেন   রেজাল্ট নিয়ে ঘরে ফিরবেন   
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close