রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ঠাকুরগাঁওয়ে আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৮:৪২ পিএম আপডেট: ২৬.০১.২০২৬ ৮:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ভূমি জবর দখল, হয়রানী ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মজিবর রহমান নামের ইউনিয়ন আওয়ামীলীগ এর এক নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৬ জানুয়ারি) শহরের আমাদের বাজার সংলগ্ন একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী পরিবারটি।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী পরিবারের সদস্য আব্দুল মজিদ জানান, অভিযুক্ত মজিবর রহমান ঠাকুরগাঁও সদর উপজেলার ১৩নং গড়েয়া ইউনিয়নের আওয়ামীলীগের সহ সভাপতি বিগত সরকারের একজন অন্যতম অত্যাচারী ও অসাধু নেতা। 

ফ্যাসিস্ট সরকার ও তার সহযোগীরা পালিয়ে গেলেও কোন এক অজানা শক্তিবলে মজিবর রহমানের মত অসাধু, অত্যাচারী ও দখলবাজ নেতা স্থানীয় পর্যায়ে এখনও তার সকল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিগত সরকারের সময়ে ভুক্তোভোগী পরিবারটির জমি জবর দখল করলেও অভিযুক্ত মজিবর রহমান তাদেও এখনও হুমকি ধামকি দিয়ে আসছে এবং এখনও নানা মাধ্যমে পরিবারটির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। 

বিগত সময়ে স্থানীয় পর্যায়ে এ বিষয়ে ভুক্তভোগী পরিবারটি সালিশে গেলেও অভিযুক্ত মজিবর ও তার ছেলে একই এলাকার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ভুক্তভোগী পরিবারের একাধীক সদস্যেও ওপর পাশবিক নির্যাতন চালায়। 

ভুক্তভোগী পরিবারটির মত আরো অনেকেই অভিযুক্ত মজিবরের অত্যাচারের শিকার হচ্ছে এখনও। তাই এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে এবং আইনি সহায়তা পেতে সংবাদ সম্মেলন করেছে পরিবারটি। 

কেকে/এমএফ




মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close