সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
ঈশ্বরগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৮:৫৬ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুকুরের পানিতে ডুবে নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পর মো.ইমরান (১৯) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ময়মনসিংহ ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল বাড়ির উত্তর পাশের এক প্রতিবেশীর পুকুর থেকে ইমরানের মরদেহ উদ্ধার করে। এর আগে গত রবিবার আনুমানিক বিকাল সাড়ে তিনটার দিকে পুকুরের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ইমরান। 

নিহত ইমরানের বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলার জাটিয়া ইউনিয়নের নিজতুলন্দর গ্রামে।  সে ওই গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

ইমরানের বাবা ইদ্রিস আলী জানান, ইমরান ছিল বাক প্রতিবন্ধী এবং মৃগী রোগে আক্রান্ত। রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে বাড়ির পাশের আলী উসমান তালুকদারের পুকুড়ে গোসল করতে যায়। পরবর্তীতে আমার ছেলে বাড়িতে ফিরে না আসায় আমরা খোঁজাখুঁজি শুরু করি। 

একপর্যায়ে পুকুরপাড়ে গিয়ে দেখি আমার ছেলের পড়নের লুঙ্গি পুকুরঘাটে পড়ে আছে। এসময় আমরা পানিতে নেমে পুকুরের চারপাশে অনেক খোঁজাখুঁজি করি। কিন্তু এতে ছেলের সন্ধান না পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসকে বিষয়টি অবহিত করি। ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে ডুবুরি দল না থাকায় পরদিন (সোমবার) ভোরে ময়মনসিংহ থেকে ডুবুরিদল এসে পুকুর থেকে আমার ছেলের মরদেহ উদ্ধার করে। এ নিয়ে আমার কোন অভিযোগ নেই।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল বলেন, ‘আমাদের স্টেশনে ডুবুরি ইউনিট না থাকায় ময়মনসিংহ থেকে একটি ডুবুরিদল এসে ১০ মিনিটে অভিযানে পুকুরের পানি থেকে মরদেহ উদ্ধার করে’

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার (ওসি) রবিউল আজম বলেন, ‘খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করা হয়েছে। অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে’

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close