শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
জামায়াত আমিরের আগমন উপলক্ষে চৌদ্দগ্রামে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৮:৫৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আগামী শনিবার (৩১ জানুয়ারি) কুমিল্লার চৌদ্দগ্রাম আসছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা ও গণভোটে ‘হ্যাঁ’ প্রচারের লক্ষ্যে নির্বাচনি সমাবেশে যোগ দেবেন তিনি। এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ জানুয়ারি) বিকালে আটগ্রামস্থ ডলি রিসোর্ট মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশ প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির মুহাম্মদ শাহজাহান।

উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসাইনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মজিবুর রহমান ভূঁইয়া, চৌদ্দগ্রাম পৌর জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম, বীর মুক্তিযোদ্ধা মো. আখতারুজ্জামান, উপজেলা জামায়াতের সাবেক আমির শাহ মো. মিজানুর রহমান, উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি আবদুর রহিম, পৌর জামায়াতের নায়েবে আমির কাজী ইয়াছিন, জামায়াত নেতা মেশকাত উদ্দিন সেলিম, পৌর জামায়াতের সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেল, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মঞ্জুরুল ইসলাম সাকী, উপজেলা যুব বিভাগের সভাপতি জয়নাল আবেদীন পাটোয়ারী, ব্যবসায়ী সৈয়দ একরামুল হক হারুন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি নুর ইসলাম মোল্লা।

সমাবেশে চৌদ্দগ্রাম পৌরসভাসহ উপজেলার ১৩ ইউনিয়নের ওয়ার্ড ও ইউনিয়নের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জামায়াত আমিরের আগমন   চৌদ্দগ্রামে দায়িত্বশীল সমাবেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close