সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
কিশোরগঞ্জে বিএনপির ১৭ নেতাকর্মী বহিষ্কার
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৯:১৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবালের পক্ষে নির্বাচনি কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে কিশোরগঞ্জের বাজিতপুর ও নিকলী উপজেলার ১৭ নেতাকর্মীকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কিশোরগঞ্জ জেলাধীন বাজিতপুর ও নিকলী উপজেলার এসব নেতাকর্মীকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃতরা হলেন বাজিতপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আমিনুল হক, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শাহরিয়ার শামীম, বলিয়ারদী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ফিরোজ খান, নিকলী উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. মানিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, জারুইতলা ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম, ছাতিরচর ইউনিয়ন বিএনপির সভাপতি পরশ মাহমুদ, দামপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলী হোসেন, সিংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন অর রশীদ, গুরুই ইউনিয়ন বিএনপির সভাপতি আবু তাহের, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন, ছাতিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুক্তার, কারপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, সিংপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. তোফায়েল আহমেদ তপু, গুরুই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এবং নিকলী উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. মনির হোসেন।

বিএনপির নেতা-কর্মীরা বলেন, আসনটির বিএনপি সমর্থিত প্রার্থী সৈয়দ এহসানুল হুদার বিপক্ষে গিয়ে হাঁস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবালের পক্ষে কাজ করা বিএনপি নেতাদের বহিষ্কার করা হয়েছে।

তবে বহিষ্কার করেও শেখ মুজিবুর রহমান ইকবালের পাশ থেকে সরানো যাবে না বলে জানিয়েছেন নেতাকর্মীরা।

বহিষ্কৃত নেতা-কর্মীরা বলেন, দল করতে গিয়ে মামলার আসামি হয়েছি। বাড়ি ছাড়া হয়েছি। আওয়ামী লীগের লোকজন বাড়িঘর লুটপাট করেছেন। শেখ মুজিবুর রহমান ইকবাল আমাদের সংগঠিত রেখে আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছেন। আমরা আগে শেখ মুজিবুর রহমান ইকবালের নেতৃত্বে বিএনপি করেছি। দল থেকে যতই বহিষ্কার করা হোক, শেখ মুজিবুর রহমান ইকবালের সঙ্গে থাকব।’

উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে শেখ মুজিবুর রহমান ইকবালকে দলীয় মনোনয়ন দিয়েছিল বিএনপি। পরে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা তার দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলে ২৪ ডিসেম্বর তাকে একই আসনে মনোনয়ন দেওয়া হয়। মনোনয়ন পরিবর্তনের প্রতিবাদে টানা নিকলী-বাজিতপুর এলাকায় শেখ মুজিবুর রহমান ইকবালের সমর্থকেরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন। শেষ পর্যন্ত মনোনয়ন পরিবর্তন না হওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। 

পরে বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত বুধবার (২১ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মজিবুর রহমান ইকবালকে দল থেকে বহিষ্কার করা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ   বিএনপি   নেতাকর্মী বহিষ্কার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close