শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
রাজনীতি
এরশাদ নির্মিত বেড়িবাঁধে লাঙ্গলের প্রচারণায় বহ্নি বেপারী
মোহাম্মদপুর (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৯:৩০ পিএম আপডেট: ২৭.০১.২০২৬ ১২:০৬ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১০ আসনে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন জাতীয় পার্টির প্রার্থী বহ্নি বেপারী।

সোমবার (২৬ জানুয়ারি) লাঙ্গল মার্কার পক্ষে ভোট প্রার্থনায় ধানমন্ডি, হাজারীবাগ ও ঝাউচর বেড়িবাঁধ এলাকায় গণসংযোগ করেন তিনি।

এর আগে, ধানমন্ডির নিজাম শংকর প্লাজা, ইবনে সিনা হাসপাতাল গলি ও ছায়ানট প্রাঙ্গণ এলাকায় ভোটারদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন বহ্নি বেপারী। গণসংযোগকালে জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বহ্নি বেপারী বলেন, “জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের অবদান দেশের মানুষ আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। ঢাকার উন্নয়নে তার ভূমিকা অনস্বীকার্য।” 

“১৯৮৮ সালের ভয়াবহ বন্যার পর ঢাকাকে রক্ষায় বেড়িবাঁধ নির্মাণ ছিল একটি ঐতিহাসিক সিদ্ধান্ত। আজকের উন্নত ঢাকার ভিত্তি তখনই স্থাপিত হয়েছিল।”

নির্বাচন প্রসঙ্গে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, “যদি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়, তাহলে জাতীয় পার্টির লাঙ্গল মার্কা শতভাগ বিজয়ী হবে।” 

“হুসেইন মুহম্মদ এরশাদ যে বেড়িবাঁধ নির্মাণ করে দিয়েছিলেন, আজ সেই বেড়িবাঁধের ঝাউচর এলাকায় এরশাদ সরকারের প্রতীক লাঙ্গলের প্রচারণা করতে এসেছি।”

বহ্নি বেপারী বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি সুষ্ঠু হয়, তাহলে এই আসনে জাতীয় পার্টি বিপুল ভোটে বিজয়ী হবে। সমাজ এগিয়ে যাচ্ছে, আমরাও এগিয়ে যাব—এটাই নিয়ম। আমি একজন নারী প্রার্থী, তাই জনগণ আমাকে ভোট দেবে বলে বিশ্বাস করি।” 

“জাতীয় পার্টি দুর্নীতিপরায়ণ নয়। দেশের উন্নয়নের রূপকার জাতীয় পার্টি। আমরা মানুষকে বলতে চাই—আসুন, দেশকে এগিয়ে নিতে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে জাতীয় পার্টিকে সুযোগ দিন।”

গণসংযোগকালে উপস্থিত ছিলেন ধানমন্ডি থানা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহ আলম দেওয়ান, কলাবাগান থানা জাতীয় পার্টির সভাপতি মো. অপু শিকদারসহ ধানমন্ডি ও হাজারীবাগ এলাকার জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  এরশাদ নির্মিত বেড়িবাঁধ   লাঙ্গলের প্রচারণা   বহ্নি বেপারী  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close