শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
শাপলা কলির জোয়ার দেখে ষড়যন্ত্র করা হচ্ছে : নাসের খান
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৯:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুর-২ (সদর- গাছা - টঙ্গী) আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মূখ্য সংগঠক এডভোকেট আলী নাছের খান বলেছেন, সাংবাদিকদের হুমকি দিয়ে মিডিয়া ব্ল্যাক আউট করা হয়েছে। আমার নিউজ প্রচার হচ্ছে না।  চারিদিকে শাপলা কলির জোয়ার দেখে ডামী নির্বাচন করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। তাই প্রচারণায় আমাকে হুমকি দেয়া হচ্ছে। আমাকে পর্যাপ্ত নিরাপত্তা দিন। 

সোমবার (২৬ জানুয়ারি) টঙ্গীতে গণসংযোগ কালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আলী নাছের খান বলেন, ‘এক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পক্ষে ভোটগ্রহণের দায়িত্বে থাকা ৬ শতাধিক সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারের সাথে গোপন মিটিং করা হয়েছে। ১০ লক্ষাধিক টাকা খরচ করে সাংবাদিকদের সাথে গোপন মিটিং হয়েছে। মিডিয়া ব্ল্যাকআউট করতে এসব করা হয়েছে। নির্বাচনে লেবেল প্লেইং ফিল্ড তৈরীর জন্য তিনি নির্বাচন কমিশন ও সরকারের প্রতি আহবান জানান।’ 

তিনি আরো বলেন, ‘কেউ যদি স্বৈরাচারী কায়দায় নির্বাচন করতে চায় জনগনকে সাথে নিয়ে আমরা ১১ দলীয় জোট তা প্রতিহত করবো। কেউ যদি ব্যালট বাক্সে হাত দেওয়ার চেষ্টা করে সেই হাত গুড়িয়ে দেওয়া হবে।’

প্রসঙ্গত ইতোমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আলী নাছের খানকে একজন গানম্যান দেয়া হয়েছে। সার্বক্ষনিকভাবে একজন গানম্যান প্রার্থীকে নিরাপত্তা দিচ্ছেন। প্রেস ব্রিফিং করে তিনি তার নিরাপত্তার বাড়ানোর দাবি জানান। 

গাজীপুর-২ (সদর - গাছা -টঙ্গী) আসনে মোট ভোটার ৮লাখ ৪হাজার ৩৩৩। এর মধ্যে টঙ্গীতে রয়েছে ৩লাখ ৭৩হাজার ৬৫৯। এই আসনে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close