শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
রাজনীতি
বেকার ছেলে-মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : শামা ওবায়েদ
সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৯:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, ‘আমি যদি সংসদে যেতে পারি, তাহলে বেকার ছেলে-মেয়েদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। প্রতিটি এলাকায় ব্যাপক উন্নয়ন হবে। আমি কোন দলপক্ষ বুঝি না। আমি সালথা-নগরকান্দাবাসীর সেবা করতে চাই। 

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ফুকরা বাজারের মাঠে নির্বাচনি উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। 

প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশে বৈঠকে শ্যামা ওবায়েদ আরও বলেন, 

‘এলাকার উন্নয়নের লক্ষ্যে আপনারা সবাই ধানের শীষের বার্তা নিয়ে প্রতিটি ঘরে ঘরে যাবেন। ভোটারদের কাছে ভোট প্রার্থনা করবেন। আমি সবার কাছে ধানের শীষে ভোট চাই।’

বিএনপি নেতা কাওছার মাতুব্বরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদ সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি মনির মোল্যা, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাসার আজাদ, লাভলু, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুর রহমান লিটন, ওলামা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. মাসুম বিল্লাহ।

বৈঠক আয়োজনে সার্বিক সহযোগিতা করেন বিএনপি নেতা মো. সরোয়ার হোসেন।

কেকে/এমএ



আরও সংবাদ   বিষয়:  বেকার ছেলে-মেয়ে   কর্মসংস্থান   শামা ওবায়েদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close