শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
ব্রাহ্মণপাড়া ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ৯:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা জেলায় ব্রাহ্মণপাড়ার উপজেলার ভগবান সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করেছেন শিক্ষা প্রতিষ্ঠান। 

সোমবার (২৬ জানুয়ারি) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোসাম্মৎ শাহীন আক্তার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. শফিকুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে হুইলচেয়ারে বসে থাকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর হাতে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণের উদ্বোধন ঘোষণা করেন ইউএনও। এ সময় তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক গুণাবলিও অর্জন করতে হবে। সততা, পরিশ্রম ও দায়িত্ববোধের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে, তাই তাদের সঠিক পথে গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব।’

ইউএনও শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি সৃজনশীলতা, প্রযুক্তি জ্ঞান ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় থাকার আহ্বান জানান। 

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘সন্তানদের প্রতি যত্নশীল হয়ে তাদের পড়াশোনার পরিবেশ নিশ্চিত করতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মনিরুল ইসলাম, মোসা. তাছলিমা বেগম, মো. রেজাউল করিম, মো. আব্দুল হাই, মো. আব্দুল আলীম ভূইয়া, সহকারী শিক্ষক মুহাম্মদ আলাউদ্দীন মুনশী, মো. মহিউদ্দিন পলাশ, ফারজানা সুলতানা লিনা, মানছুরা আক্তার ও সালমা আক্তার মিনুসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরা।

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close