রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
জাতীয়
মতপ্রকাশের স্বাধীনতা জোরদারে ফ্রিডম অফ এক্সপ্রেশন টাস্কফোর্সের সভা অনুষ্ঠিত
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১০:১৮ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা এখন চ্যালেঞ্জের মুখোমুখি—বিশেষ করে গণমাধ্যমকর্মীদের জন্য। জবাবদিহি বা ন্যায়বিচারের সুযোগ ছাড়াই দেশের বিভিন্ন প্রান্তে গণমাধ্যমকর্মীরা হয়রানি, সহিংসতা, মিথ্যা মামলা, সেন্সরশিপসহ নানা বাধার মুখোমুখি হচ্ছেন। 

এই পরিস্থিতি মোকাবিলায় মতপ্রকাশের স্বাধীনতা জোরদার করার লক্ষ্যে সোমবার (২৬ জানুয়ারি) ঢাকায় ‘ফ্রিডম অব এক্সপ্রেশন টাস্কফোর্সের’ সদস্যদের সঙ্গে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি অ্যাডভোকেসী প্রতিষ্ঠান ‘ভয়েস’ এই কর্মশালার আয়োজন করে। আলোচনায় সদস্যরা সকল অংশীজনের সমন্বয়ের ওপর জোর দেন এবং বর্তমান পরিস্থিতির বিশ্লেষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।  

ভয়েসের নির্বাহী পরিচালক আহমেদ স্বপন মাহমুদ বলেন, “পরিবর্তিত পরিস্থিতিতে আমরা আশা করেছিলাম যে অতীতের মতপ্রকাশের বাধাগুলো দূর হবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। আমরা নিয়মিত মিডিয়া মনিটরিংয়ের মাধ্যমে মতপ্রকাশের স্বাধীনতার বাধাগুলোর একটি পূর্ণাঙ্গ চিত্র দেখতে পারি। একইসঙ্গে আমরা আমাদের সমন্বিত আওয়াজ অব্যাহত রাখব যেন কেউ তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়।”  

সভায় মু্শাররাত মাহেরা, ভয়েসের উপ পরিচালক, গত বছর নভেম্বর থেকে বর্তমান পর্যন্ত মিডিয়া মনিটরিংয়ের তথ্য তুলে ধরে বলেন, “সঠিক আইনের প্রয়োগ না থাকার কারণে, মানবাধিকার পরিস্থিতি দিন দিন নাজুক হচ্ছে। এই টাস্কফোর্সের মাধ্যমে আমরা একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতে চাই, যা মতপ্রকাশের স্বাধীনতার অধিকার রক্ষায় একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।” 

সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মানবাধিকারকর্মী রেজাউর রহমান লেনিন, জেষ্ঠ্য সাংবাদিক সুলতান মাহমুদ, অধিকারকর্মী ডালিয়া চাকমা, সারাবান তহুরা, উন্নয়ন পরামর্শক মনজুর রশীদ, শিক্ষাবিদ আফরোজা সোমা ও প্রমুখ।

অংশগ্রহণকারীরা আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতন, সাম্প্রদায়িক হামলা, সাংবাদিকদের ওপর সহিংসতা এবং রাজনৈতিকভাবে প্ররোচিত বা মিথ্যা মামলা সংক্রান্ত চ্যালেঞ্জগুলো আলোকপাত করেন। সদস্যরা সকলেই অধিকার আদায়ের জন্যে সক্রিয় থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  মতপ্রকাশের স্বাধীনতা   ফ্রিডম অফ এক্সপ্রেশন টাস্কফোর্স  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close