রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      
দেশজুড়ে
লালমোহনে বাস চাপায় মা-ছেলেসহ তিনজন নিহত
লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১০:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ভোলার লালমোহন উপজেলায় বেপরোয়া গতির বাসচাপায় মা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০জন। 

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- তজুমদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের শশীগঞ্জ এলাকার শিল্পী রাণী দাস (৫৫) ও তার ছেলে তুষার দাস (২৫) এবং অটোরিকশা চালক মো. নাসিম (৪৩)।

সোমবার দুপুরে ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বেপরোয়া গতির একটি বাস লালমোহনের ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের সামনে পৌঁছে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। 

এতে দুমড়ে-মুচড়ে যায় অটোরিকশাটি। এ ঘটনায় অটোরিকশার চালকসহ মা-ছেলেসহ তিনজন নিহত হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close