রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
বুড়িচংয়ে মাদক সেবনের সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার
বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১০:৩৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় মাদক সেবনকালে গাঁজা ও মাদক সেবনের সরঞ্জামসহ এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত যুবককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন তাকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেন।

রোববার (২৫ জানুয়ারি) রাত ৯টার দিকে বুড়িচং থানার এসআই জয়নাল আবেদীনের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের অবস্থায় সাইদুল ইসলামকে আটক করা হয়। 


আটক যুবকের নাম মোঃ সাইদুল ইসলাম। তিনি বুড়িচং পৌরসভার জগতপুর গ্রামের মৃত হারুনুর রশিদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক ৯টায় বুড়িচং থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীনের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক সেবনের অবস্থায় সাইদুল ইসলামকে আটক করা হয়।

পরে তার দেহ তল্লাশি চালিয়ে সামান্য পরিমাণ গাঁজা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন এর কাছে মাদক সেবনের বিষয়টি স্বীকার করলে তাকে উক্ত দণ্ড প্রদান করেন। পরে তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close