মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
রাজনীতি
জামায়াতের ইনসাফের ব্যাখ্যা জানতে চায় জাতি : রেজাউল করীম
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১০:৪১ পিএম আপডেট: ২৬.০১.২০২৬ ১০:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘আমরা যে উদ্দেশ্যে একাত্তরে পথ চলছিলাম, একাত্তরে আমরা সমঝোতায় ছিলাম, তা ছিল ইসলামের স্বার্থ ও বাংলাদেশের মানুষের স্বার্থ, দেশের স্বার্থ। কিন্তু এই স্বার্থ যখন বিলিন হয়ে গেল, তখন আমরা ইসলামের স্বার্থের জন্য, দেশের স্বার্থের জন্য, মানুষের কল্যাণের জন্য আবার আমরা একা হতে বাধ্য হলাম।’

সোমবার (২৬ জানুয়ারি) বিকালে কুড়িগ্রাম-৪ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফিজুর রহমানের নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তিনি। রৌমারী সিজি জামান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সভায় রেজাউল করীম আরও বলেন, ‘ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে আমরা হাত পাখা প্রতীকে এই রৌমারীকে এবং কুড়িগ্রামসহ সারা বাংলাদেশের মধ্যে মনে করতে পারে, হয়তো আমরা একা হয়ে গেছি। আমরা একা হইনি, আমাদের সাথে আল্লাহ রয়েছে। আজকে যারা বাংলাদেশ যারা ইসলামকে ভালোবাসে তারা আমাদের সাথে রয়েছে। আমরা একা হই নাই, যারা আজকে দেশকে ভালোবাসে তারাও আমাদের সাথে রয়েছে।’

‘এক কথায় এদের পরিচয় পেয়েছি, এই দেশে বসে বিদেশীদের তাবাদারি করতে। এক কথা ৫৪ বছরের আমাদের স্বাধীনভাবে দাঁড় করাতে পারে নাই, মানুষ মুক্তি পায় নাই। মানুষ স্বাধীনভাবে চলার পথে পরিবেশ সুযোগ পায় নাই। ২০২৪ সালের ৫ আগস্ট যখন এ দেশ স্বাধীন হলো, আবার আমরা বলি নতুন স্বাধীন, এই স্বাধীনতার পরে এই দেশকে গঠন করা মানুষ বিভিন্ন অত্যাচার, জুলুম থেকে মুক্তি পাওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে।’

‘সেই সুযোগ কাজে লাগানোর জন্য আমরা চেয়ে ছিলাম ইসলামের পক্ষে একটি বাক্স দেওয়ার জন্য। সেই পরিবেশ তৈরি হয়ে গেছিল, যখন নাকি পরিবেশ দেখলো আবার আরেক শ্রেণির সঙ্গে সম্মিলিত হওয়া ক্ষমতার লোভে, তারা আমাদের ইসলাম ধর্মের বাক্স ছিনিয়ে নিয়ে গেল। তারা ছিনিয়ে নিয়ে তখন তারা কি বলেছে, তারা এই প্রচলিত যে, নিয়ম অনুযায়ী দেশ চলছে এই নিয়মেই আবার দেশ পরিচালনা করবে। আমাদের কথা হলো, যদি প্রচলিত নিয়মেই দেশ সুন্দর হয়, তাহলে ৫৪ বছরে কেন হলো না?’

তিনি আরও বলেন, 

‘বিশেষ করে এই যে, এখন জামায়াতের নেতৃত্বে জোট রয়েছে, জামায়াতের নেতা বলে, ইনসাফ প্রতিষ্ঠা করবে। আমরা তাদেরকে প্রশ্ন রাখতে চাই, আমেরিকাও তো শব্দ ব্যবহার করে ইনসাফ, লন্ডল তারাও তো ব্যবহার করে ইনসাফ, কিন্তু কোন নীতি আর্দশের মাধ্যমে আপনি ইনসাফ প্রতিষ্ঠিত করতে চান, সেটি জাতি জানতে চায়, আমরাও জানতে চাই। আমরা তো ইনসাফ প্রতিষ্ঠিত করতে চাই ইসলামের নিয়মনীতির আর্দশে। আর ইসলামের নিয়মনীতি ছাড়া ইতিহাস পড়লে দেখবেন ইসলাম ছাড়া ইনসাফ আসে নাই, কখনও ইনসাফ প্রতিষ্ঠিত হয় নাই আর কোনো দিন প্রতিষ্ঠিত হওয়ার সম্ভবনাও নাই। যত বিপদ-আপদ মুসিবদ আমরা লক্ষ্য করেছি, এটা আমাদের হাতের কানায়।’

‘যদি আজকে আমরা নিয়মনীতি আদর্শ ইসলামকে ধারণ করতে পারি, তাহলে আমরা দুনিয়াতেও শান্তি পাবো, আখের রাতেও আমরা মুক্তি পাবো। কুড়িগ্রামের আসনগুলোতে বিশেষ করে রৌমারীতে আপনারা দেখেছেন যে, ইসলামের নীতি আদর্শ, যেই নীতি আদর্শের মধ্যে আমাদের অধ্যাপক হাফিজ সাহেব। আজকে যে লোকটি থাকার কথা ছিল, ওই যে যারা চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, যারা মানুষকে খুন করে তাদের কাতারে কিছু ইসলামের সুশীল ছাড়া করে তারা আজকে সোনার মানুষে পরিণিত হয়েছে।’

সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৪ আসনের হাত পাখা প্রতীকের প্রার্থী হাফিজুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের কুড়িগ্রাম জেলা সভাপতি শাহজাহান মিয়া, রৌমারী উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আক্তার হোসেন, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন, রৌমারী সদর ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি আজিজুর রহমান ও রৌমারী উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি ফিরোজ মিয়া।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জামায়াতের ইনসাফ   ব্যাখ্যা   জাতি   রেজাউল করীম  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close