রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      
দেশজুড়ে
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ৭ বছরের শিশু তামিম বাঁচতে চায়
ডোমার (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬, ১০:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারী জেলার ডোমার উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি (নাউয়া পাড়া) এলাকার অসহায় দরিদ্র পরিবারের সাত বছরের শিশু তামিম ইসলাম আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। টাকার অভাবে তার প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না বাবা-মা।

কিছুদিন আগে ভাত খেতে গেলে তামিমের প্রচণ্ড কষ্ট হতো এবং গলায় ব্যথা অনুভূত হয়। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তার গলায় প্রথমে টনসিল ধরা পড়ে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই টনসিল এখন ভয়ংকরভাবে টিউমারে রূপ নিয়েছে।

পরবর্তীতে তাকে রংপুরে নিয়ে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে দেখানো হলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা দ্রুত অপারেশনের মাধ্যমে চিকিৎসা করার পরামর্শ দেন। চিকিৎসকদের মতে, দেরি হলে শিশুটির জীবন ঝুঁকির মুখে পড়তে পারে।

এই অপারেশনের জন্য আনুমানিক ১ লাখ টাকা প্রয়োজন। কিন্তু তামিমের বাবা আব্দুল মোতালেব একজন পেটেল ভ্যান চালক। অতি সীমিত দিনমজুরির আয়ে স্ত্রী ও তিন সন্তানসহ পাঁচ সদস্যের সংসার কোনোরকমে চালিয়ে যাচ্ছেন তিনি। 

তামিমের মা হুসনেআরা একজন গৃহিণী এবং তিনি বুদ্ধি প্রতিবন্ধী। অতি সীমিত আয়ের এই পরিবারটির পক্ষে এত বিপুল অঙ্কের টাকা জোগাড় করা একেবারেই অসম্ভব।

একমাত্র সন্তানকে বাঁচাতে এখন সমাজের দয়ার ওপর ভরসা করে দিন কাটাচ্ছেন বাবা-মা। ছেলের চিকিৎসার জন্য দ্বারে দ্বারে ঘুরছেন তারা। চোখের পানি আর বুকভরা অসহায়ত্ব নিয়ে সমাজের হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তারা।

আর্থিক সহায়তার জন্য যোগাযোগ নম্বর:
বিকাশ/নগদ (পার্সোনাল): 01300147560

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close