রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
জাতীয়
র‌্যাবের পুরোনো ফেসবুক পেজ বন্ধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১২:১৩ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

নিরাপত্তাজনিত কারণে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) তাদের বিদ্যমান অফিশিয়াল ফেসবুক পেজ ‘Rapid Action Battalion – RAB online media cell’ স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে। একই সঙ্গে ‘Rapid Action Battalion– RAB’ নামে একটি নতুন ফেসবুক পেজ চালু করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দাপ্তরিক সিদ্ধান্ত এবং নিরাপত্তাজনিত কারণে পূর্ববর্তী ফেসবুক পেজটি বন্ধ করা হয়েছে। নতুন পেজের মাধ্যমে র‌্যাবের সকল অভিযানিক কার্যক্রম, সচেতনতামূলক প্রচারণা এবং তথ্য আদান-প্রদান পরিচালিত হবে।

র‌্যাব জানায়, নতুন অফিসিয়াল ফেসবুক পেজের ঠিকানা হলো— https://www.facebook.com/RABHQ। পুরাতন পেজটির সঙ্গে র‌্যাবের আর কোনো ধরনের সম্পৃক্ততা নেই। বিভ্রান্তি এড়াতে দেশের নাগরিক ও গণমাধ্যমকর্মীদের নতুন পেজটি অনুসরণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, র‌্যাব সব সময় সাধারণ মানুষের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে কাজ করে আসছে। নিরাপদ ও শক্তিশালী যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতেই ডিজিটাল প্ল্যাটফর্মে এই পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া ভুয়া বা অপ্রাসঙ্গিক ফেসবুক পেজ থেকে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে র‌্যাব।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  র‌্যাব   ফেসবুক পেজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close