শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
জাতীয়
সমালোচনার মুখে জাতীয় গ্রন্থকেন্দ্রের ‘বই নির্বাচন কমিটি’ বাতিল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১২:৪৭ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় গ্রন্থকেন্দ্রের সাবেক পরিচালক আফসানা বেগমের দায়িত্বকালে বই কেনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার প্রেক্ষিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তাদের গঠিত ‘বই নির্বাচন কমিটি’ বাতিল করেছে।

সোমবার (২৬ জানুয়ারি) জারি করা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “২০২৫-২০২৬ অর্থবছরে বেসরকারি গ্রন্থাগারে অনুদানের জন্য বই নির্বাচনের উদ্দেশ্যে ২০২৫ সালের ১১ নভেম্বর গঠিত বই নির্বাচন কমিটি বাতিল করা হলো।” এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় জানায়, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক হিসেবে আফসানা বেগমের সঙ্গে সরকারের নিয়োগ চুক্তি বাতিলের পর তার দায়িত্বকালে বই ক্রয় সংক্রান্ত বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা ছড়িয়ে পড়ে। বিষয়টি বিবেচনায় নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, বাতিল হওয়া কমিটির মাধ্যমে ক্রয়কৃত বইয়ের তালিকা অনলাইনে প্রকাশ পেলে তা নিয়ে বিভিন্ন মহলে বিতর্ক সৃষ্টি হয়।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  সমালোচনা   জাতীয় গ্রন্থকেন্দ্র   বই নির্বাচন কমিটি   বাতিল  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close