মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      চীনের দালিয়ানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সন্ত্রাসীদের দিন শেষ, ধানের শীষের বাংলাদেশ : হাবিব
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১১:৫৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘সন্ত্রাসীদের দিন শেষ, ধানের শীষের বাংলাদেশ’ সোমবার (২৬ জানুয়ারি) বিকালে পাবনা-৪ সংসদীয় আসনের ঈশ্বরদী শহরের পিয়ারপুর মোড়ে ধানের শীষ প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন ও দোয়ার অনুষ্ঠোনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পাবনা-৪ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও প্রয়াত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, যারা ধানের শীষের বিরুদ্ধে যাবেন, তাদের নাম নামফলকে লিখে রাখা হবে। আপনাদের নাম মির্জা জাফরের খাতায় লিখা থাকবে। আমি চাই না, আপনাদের নাম মির্জা জাফরের খাতায় লিখা থাকুক।

তিনি বলেন, ‘তারেক রহমানের দেওয়া ধানের শীষের বিরুদ্ধে যারা নির্বাচন করছেন, তারা আজ তারেক রহমানকেই চ্যালেন্স করছেন। যে বিএনপির নাম ভাঙ্গিয়ে এমপি মন্ত্রী হয়েছেন, গাড়ী-বাড়ির মালিক হয়েছেন, আজকে আপনারা তারেক রহমানের কথা শুনলেন না। তার প্রার্থীর বিরুদ্ধে চ্যালেঞ্জ করে নির্বাচন করছেন।’ 

তিনি আরও বলেন, ‘স্বতন্ত্র নির্বাচন করছেন, বিজয়ী হতে না, ধানের শীষের পরাজয় করানোর জন্য এবং আরেকটি প্রতীককে জয় লাভ করানোর জন্য নির্বাচন করছেন। আমি বার বার অনুরোধ করছি, দলের বিরুদ্ধে যাবেন না। তারপরও যদি কথা কেউ না শোনেন, আপনি যত বড় নেতা হোন না কেন, বিএনপি চিরদিনের জন্য করতে আর পারবেন না। দলের বিরুদ্ধে যারাই যাবে তাদের সকলকে চিরদিনের জন্য দল বহিস্কার করবে।’ 

হাবিব আরো বলেন, ‘দল থেকে বহিস্কার করলে, কোথায় যাবেন। এখনও বিএনপিতে আছেন বলে প্রশাসন আপনাদের কথা শোনে, সমীহ করে। দল থেকে বহিস্কার হলে প্রশাসনও আপনাদের কথা শুনবে না। তখন কোথায় যাবেন।’ 

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আজ থেকে ঈশ্বরদীতে সন্ত্রাসীদের দিন শেষ, ধানের শীষের বাংলাদেশ। আপনারা নিশ্চিন্তে, নির্ভয়ে ধানের শীষের পক্ষে কাজ করবেন। আমি বিজয়ী হলে আপনাদের সাথে নিয়েই ঈশ্বরদী থেকে দখলবাজ, সন্ত্রাসী ও চাঁদাবাজি বন্ধ এবং মাদক নির্মূল করব।’ 

হাবিব বলেন, ‘আমি জিতলে কারো সাথেই কোনো ধরনের বৈষম্যমূলক আচরণ করা হবে না। সকল ভেদাভেদ, দলমত, ধর্ম-বর্ণ নির্বেশেষে এখানকার মানুষের কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্য নিয়ে কাজ করব।’ 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র মো. মকলেছুর রহমান বাবলু। সভাপতিত্ব করেন ৩ নম্বর ওয়ার্ড নির্বাচনী পরিচালনা কমিটির আহ্বায়ক মো. আসতুল হোসেন মোল্লা।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান পলাশ, উপজেলা যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রকি, পৌর যুবদলের সদস্য সচিব আলী জুবায়ের প্রতিক, পৌর সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন-আহ্বায়ক আওয়াল কবীর, ভার্চুয়ালি বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও কানাডা প্রবাসী একেএম কামরুজ্জামান জিসান, উপজেলা শ্রমিক দলের যুগ্ন-সাধারণ সম্পাদক মাহবুব হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপি নেতা নবাব আলী।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  ধানের শীষ   বাংলাদেশ   হাবিব  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close