শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      আপনার সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি      
দেশজুড়ে
ব্রাহ্মণপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১২:৩১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় যৌথ বাহিনীর অভিযানে মো. সবুজ মিয়া (৩৫) নামে এক ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৩টায় উপজেলা সদরের নাইঘর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

ব্রাহ্মণপাড়া সেনাবাহিনী ক্যাম্প সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে ব্রাহ্মণপাড়া সেনা ক্যাম্পের নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের নাইঘর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোপন সূত্রের ভিত্তিতে যৌথ বাহিনী জানতে পারে ওই এলাকায় মো. সবুজ মিয়া নামে একজন ওয়ারেন্টভুক্ত মাদক ব্যবসায়ী অবস্থান করছে।

সূত্র আরও জানায়, গ্রেপ্তারকৃত সবুজ মিয়ার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মোট ১৫টি মাদক মামলা রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি টহল দল নির্ধারিত স্থানে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

অভিযান শেষে আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণপাড়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ব্রাহ্মণপাড়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানায়, যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  ব্রাহ্মণপাড়া   অভিযান   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close