শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বেনাপোল বন্দর কর্মচারীদের মানববন্ধন
বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১২:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

অধিকাল ভাতা বন্ধের প্রতিবাদে বেনাপোলে বন্দর কর্মচারীদের মানববন্ধনে মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক ঘন্টা বন্ধ ছিল আমদানি-রফতানি ও বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রম।
 
মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত  স্থলবন্দর দাবি আদায় পরিষদের আয়োজনে বেনাপোল বন্দরের কার্গোভেহিকেল টার্মিনালের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বন্দরের দেড় শতাধিক কর্মচারী অংশ নেয়।

মানববন্ধনে বন্দর কর্মচারীরা বলেন, ‘অফিস সময়ের অতিরিক্ত সময় কাজের পারিশ্রমিক হিসাবে তারা গত ২১ বছর ধরে অধিকাল ভাতা পেয়ে আসছিলেন। তবে গত দুই মাস ধরে এই অধিকাল ভাতা বন্ধ করেছে সরকার। এতে তারা অথনৈতিক ও মানসিকভাবে ক্ষতির শিকার হচ্ছেন। 

বর্তমানে সপ্তাহে ৭ দিনে ২৪ ঘন্টা তাদের  অফিস করতে হয়। দ্রুত এই ভাতা চালু না করলে আগামীতে অফিস সময় বিকাল ৫টার পর থেকে বন্দরের কার্যক্রম বন্ধ রাখার হুমকি দেন তারা।

এদিকে মানববন্ধনে কর্মবিরতির কারণে বন্ধ হয়ে পড়ে আমদানি-রফতানি ও পণ্য খালাস। এতে বন্দরে সৃষ্টি হয় পণ্যজট।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  বেনাপোল   কর্মচারী   মানববন্ধন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close