শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
‘এমপি সাহেব হিসাব দাও’ কর্মসূচি চালু করবেন বাঞ্ছারামপুর জামায়াত প্রার্থী
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন নির্বাচনী ইশতেহারে বাঞ্ছারামপুর আসনের জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ মহসিন ঘোষণা দিয়েছেন, নির্বাচিত হলে তিনি “এমপি সাহেব হিসাব দাও” নামে একটি ব্যতিক্রমধর্মী কর্মসূচি চালু করবেন। এই কর্মসূচির মাধ্যমে প্রতিটি ইউনিয়নে জনগণের সামনে দাঁড়িয়ে উন্নয়ন কার্যক্রমের পূর্ণ হিসাব তুলে ধরবেন তিনি।

মো. মহসিন বলেন, প্রতিটি ইউনিয়নে কত টাকা বরাদ্দ এসেছে, সেই অর্থে কী কী উন্নয়ন কাজ বাস্তবায়ন হয়েছে, কোন কাজ হয়নি এবং কেন হয়নি—এসব প্রশ্নের জবাব তিনি সরাসরি জনগণকে দেবেন।

তিনি আরও বলেন, “আমি যদি নির্বাচিত হই, তাহলে সংসদ সদস্য হিসেবে শুধু ক্ষমতার জায়গায় বসে থাকবো না। জনগণের অর্থ কোথায় ব্যয় হচ্ছে, কীভাবে হচ্ছে—এ বিষয়ে জনগণকে নিয়মিত জানানোই হবে আমার দায়িত্ব।”

ব্রাহ্মণবাড়িয়া-৬ বাঞ্ছারামপুর আসনের জামায়াত মনোনীত প্রার্থী মো. মহসিন জনগণের কাছে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার অঙ্গীকার করেছেন। তিনি ভোটারদের জানান, জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না। এমপি হিসেবে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ বজায় রেখে স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠা করাই তার মূল লক্ষ্য।

তিনি জানান, বেকার সমস্যা সমাধান, মাদক নির্মূল, এবং তৃতীয় মেঘনা সেতু বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখাও তার পরিকল্পনার অংশ। স্থানীয় রাজনৈতিক মহলে এই ঘোষণাকে একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে, নির্বাচনী ইশতেহারে এমন জনমুখী ও জবাবদিহিমূলক কর্মসূচির ঘোষণা ভোটারদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলতে পারে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  কর্মসূচি   বাঞ্ছারামপুর   জামায়াত প্রার্থী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close