শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
তাড়াশে ১৯ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ১:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে ১৯ কেজি ৪’শ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‍্যাব-১২  এর সদস্যরা।  

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার খামারনাচকৈড় গ্রামের মৃত. ছইরুদ্দিনের ছেলে মো. ছাইফুল ইসলাম (৪২) ও একই গ্রামের মৃত. নজরুল ইসলামের ছেলে মো. নয়ন আলি (৩৩)। 

মঙ্গলবার (২৭ জানুয়ারী) সকাল ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর অপস অফিসার ও সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি। 

প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর অধিনায়ক সিরাজগঞ্জ মহোদয়ের দিকনির্দেশনায় সোমবার (২৬ জানুয়ারী) বিকাল পৌনে ৪টায় র‍্যাব-১২ এর সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল তাড়াশ উপজেলার মান্নান নগর বাজারে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৯ কেজি ৪’শ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক কারবারীকে গ্রেপ্তার করে। 

এসময় তাদের কাছে থেকে গাঁজা, ৩টি মোবাইল ফোনসহ নগদ টাকা এবং ১টি ট্রাক জব্দ করা হয়।
পরে গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  তাড়াশ   গাঁজা   মাদক কারবারি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close