শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
সিরাজগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ২:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জে ১৯ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ১২টার দিকে র‌্যাব-১২-এর সহকারী পুলিশ সুপার মো. উসমান গণি এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতাররা হলেন—নাটোর জেলার গুরুদাসপুর থানার খামারনাচকৈড় গ্রামের মৃত ছইরুদ্দিনের ছেলে মো. ছাইফুল ইসলাম (৪২) এবং একই গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মো. নয়ন আলী (৩৩)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিকেল ৪টার দিকে তাড়াশ উপজেলার মান্নাননগর বাজার এলাকায় হাজী দলিল উদ্দিন সরকারের মেসার্স সরকার এন্টারপ্রাইজের সামনে মান্নাননগর থেকে রানীরহাটগামী পাকা সড়কে র‌্যাব-১২-এর একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১৯ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে গাঁজা ক্রয়-বিক্রয়ে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন, নগদ ১৫ হাজার ৮০০ টাকা এবং একটি ট্রাক জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে ট্রাকযোগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন জেলায় বিক্রি করে আসছিল। এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে তাড়াশ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী একটি মামলা দায়ের করা হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   গাঁজা   মাদক ব্যবসায়ী   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close