শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
জাতীয়
তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে একমত রাজনৈতিক দলগুলো : আলী রিয়াজ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ২:৫৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) গণভোটের প্রচারে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন অধ্যাপক আলী রিয়াজ।  

তিনি বলেন, “চব্বিশে গণতন্ত্রের মুক্তি কারও দানে নয়, আমাদের সন্তানের রক্তের বিনিময়ে এসেছে। তাদের প্রতি দায় থেকেই এই সনদ বাস্তবায়ন করতে হবে। আর বিচার বিভাগ স্বাধীন না হলে সঙ্গত কারণে বিভিন্নভাবে বিচার ব্যবস্থা প্রভাবিত হওয়ার আশঙ্কা থেকে যায়।”

উপস্থিত সবার উদ্দেশ্যে তিনি বলেন, এক ব্যক্তির (শেখ হাসিনা) ইচ্ছায় আপনার ও আমার অর্থাৎ দেশের জনগণের ভোট দেওয়ার অধিকার কেড়ে নেয়া হয়েছিল। এই অবস্থা এখনো বাংলাদেশের সংবিধানে বিদ্যমান। আপনারা যদি এটি বহাল রাখতে চান, সেই সুযোগ যেমন আছে; তেমনি যদি বদলাতে চান, সেই সুযোগও রয়েছে।

তিনি জানান, রাজনৈতিক দলগুলো আলাপ-আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে, একজন ব্যক্তি বাংলাদেশে কেবলমাত্র ১০ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন। এটি জাতীয় ঐক্যমত্য কমিশন চাপিয়ে দেয়নি; বরং ৩০টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে আলোচনার মাধ্যমেই এই সিদ্ধান্তে আসা হয়েছে।

তিনি আরও জানান, এটি বাস্তবায়ন করতে হলে সংবিধানের প্রয়োজনীয় সংস্কার করতে হবে। আর সংবিধানের সেই সংস্কার নিশ্চিত করতে হলে ‘জুলাই জাতীয় সনদে’ যা আছে, তা গণভোটের মাধ্যমে গ্রহণ করতে হবে। এ ছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার বিষয়েও রাজনৈতিক দলগুলো একমত হয়েছে।

এ সময় গণভোট নিয়ে একটি পক্ষ অপপ্রচার করছে বলেও অভিযোগ করেন তিনি। মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  তত্ত্বাবধায়ক সরকার   রাজনৈতিক দল   আলী রিয়াজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close