শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
সাতক্ষীরায় সেনা-বিজিবির অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৩:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাতক্ষীরার শ্যামনগরে সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ হাবিবুর রহমান নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার আজাদনগর ইউনিয়নের নদয়া গ্রামের লিয়াকত হোসেনের ছেলে।

সোমবার (২৬ জানুয়ারি) গভীর রাতে এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

কালিগঞ্জ সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, শ্যামনগরের নদয়া গ্রামের হাবিবুর রহমান নামের এক সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ নিজ বাসায় অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিগঞ্জ সেনা ক্যাম্প ও ১৭ বিজিবির সদস্যরা যৌথভাবে অভিযান চালান।

অভিযানকালে হাবিবুর রহমানের বসতবাড়ির সামনে রাখা ধানের গোলার ভেতর থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র এবং ঘরের ভেতর থেকে বিভিন্ন ধরনের দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

পরে গ্রেফতার হাবিবুর রহমানকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে কালিগঞ্জ সেনা ক্যাম্প।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সাতক্ষীরা   সেনা   বিজিবি   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close