রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ছাত্র-জনতার ওপর হামলা ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৩:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কিশোরগঞ্জের হোসেনপুরে ছাত্র-জনতার ওপর হামলা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক সভাপতি আল আমিন অপু (৫৪) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে পৌর এলাকার হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাকে জুলাই গণ-অভ্যুত্থানে ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলার মামলায় গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত আল আমিন অপু হোসেনপুর পৌর এলাকার মুর্শিদ উদ্দিনের ছেলে। তিনি হোসেনপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন এবং সাবেক হোসেনপুর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে পলাতক ছিলেন ছাত্রলীগের এই নেতা। তার বিরুদ্ধে গত ৫ আগস্টের আগে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে হামলার ঘটনায় কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ওপর ভিত্তি করে পৌর এলাকার হোসেনপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close