শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      ● কড়া নিরাপত্তায় রূপপুরে পৌছেছে ইউরেনিয়ামবাহী লরি      ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      
দেশজুড়ে
সড়কের পাশে সাংবাদিকদের বাস রাখায় চাঁদা দাবি, হামলা
মো. শহিদুল ইসলাম
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৩:২৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে মহাসড়কের পাশে বাস রাখাকে কেন্দ্র করে চাঁদা দাবির জেরে হামলার ঘটনায় সাংবাদিকসহ সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজন বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব)-এর সদস্য। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।

সোমবার (২৬ জানুয়ারি) নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। ওইদিন ক্র্যাবের উদ্যোগে ড্রিম হলিডে পার্কে পিকনিকের আয়োজন করা হয়।

আহতদের মাধবদীর একটি বেসরকারি হাসপাতাল ও নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতদের মধ্যে রয়েছেন সাংবাদিক এসএম ফয়েজ, শহিদুল ইসলাম শাহেদ, মহসিন কবির ও মনির হোসেন। এছাড়া ক্র্যাবের একজন কর্মী, বাসচালক ও হেলপারও আহত হয়েছেন।

আহত সাংবাদিক এসএম ফয়েজ জানান, ক্র্যাবের ফ্যামেলি ডে শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার প্রস্তুতি নেওয়ার সময় পার্কের সামনে মহাসড়কের পাশে বাস রাখা ছিল। এ সময় স্থানীয় একদল যুবক পার্কিংয়ের জন্য টাকা দাবি করে। সাংবাদিকরা এর প্রতিবাদ করলে প্রথমে কথা কাটাকাটি শুরু হয়, পরে তারা হামলা চালায়।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনোয়ার হোসেন বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।”

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সড়ক   সাংবাদিকদ   হামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close