রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
দেশজুড়ে
ভাঙ্গায় পুলিশের অভিযানে ৩ ডাকাত গ্রেপ্তার
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৩:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য ও পেশাদার ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ।

ডাকাত সদস্যরা হলো চাঁদপুরের ষোলঘরের মিজান বেপারির ছেলে ফারুক হোসেন (৩৮), বরিশালের বাবু গঞ্জের মৃত. নুরু মাতুব্বরের ছেলে শাহিন মাতুব্বর (২৭) এবং অপরজন ঢাকার জুরাইন এলাকার বাবুল মিয়ার ছেলে। 

এসময় তাদের নিকট থেকে লুন্ঠিত নগদ দেড় লক্ষ টাকা উদ্ধার, ১টি গরু, জবাই করা মাংস এবং ডাকাতি কাজে ব্যবহৃত ২টি পিকআপ জব্দ করা হয়। 

গ্রেপ্তারকৃত ৩ জনই পেশাদার ডাকাত চক্রের সদস্য এবং তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) রেজওয়ান দিপু থানা চত্বরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে গণমাধ্যম কর্মীদের বিস্তারিত বর্ণনা করেন। 

সংবাদ সম্মেলনে তিনি জানান, ভাঙ্গা উপজেলার হাইওয়ে সড়ক পথে সম্প্রতি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা গরুর গাড়ি ডাকাতির ঘটনায় পুলিশ সতর্ক অবস্থান নিয়ে তৎপরতা চালায়।
 
এরই ধারাবাহিকতায় দুদিন আগে মাদারীপুরের রাজৈর থানার ওবায়দুর শেখ পাবনার ঈশ্বরদীর হরণখোলা হাট থেকে ৩টি গরু কিনে একটি পিকআপ গাড়িতে যাওয়ার সময় মহাসড়কের ভাঙ্গা পৌর এলাকার প্রাণিসম্পদ প্রশিক্ষণ কেন্দ্রের সামনে সংঘবদ্ধ ডাকাত দলের সদস্যরা গরুর পিকআপ গাড়িটি ডাকাতি করে নিয়ে যায়। এসময় গরু ব্যবসায়ীদের নিকট থেকে নগদ টাকাও নিয়ে যায়। 

পরে এ ঘটনায় ভাঙ্গা থানায় মামলা হলে ভাঙা থানার এসআই মশিউর রহমান, এসআই  মোশাররফ হোসেন এবং এসআই  মিজানুর রহমান অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল আলিমের নেতৃত্বে পদ্মা সেতুর টোলপ্লাজা থেকে সংগ্রহ করা ভিডিও চিত্র ও উন্নত প্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে পেশাদার ৩ ডাকাতকে গ্রেপ্তার করে। 

এসময় তাদের নিকট থেকে ১টি গরু, জবাই করা ২টি গরুর ২৫ কেজি মাংস ও মাংস বিক্রির নগদ দেড়লাখ টাকাসহ ডাকাতির কাজে ব্যবহৃত ২টি পিকআপ গাড়ি উদ্ধার করা হয়। 

এদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  ভাঙ্গা   পুলিশ   গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close