শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
দেশজুড়ে
বানিয়াচংয়ে সাখাওয়াত হাসানের পক্ষে ব্যাপক গণসংযোগ
বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৩:৪৪ পিএম
ডা. সাখাওয়াত হাসান

ডা. সাখাওয়াত হাসান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনে বিএনপি-জমিয়ত ও গণঅধিকার জোট মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবনের পক্ষে বানিয়াচং উপজেলায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা অব্যাহত রয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে বানিয়াচং উপজেলার ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মজলিশপুর গ্রামে নারীদের অংশগ্রহণে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে এলাকার নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ধানের শীষ প্রতীকের প্রতি সমর্থন ব্যক্ত করেন এবং ভোট প্রদানের অঙ্গীকার জানান।

একই দিনে বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়নের আইড়েমুগুর ও কর্চা গ্রামেও ধানের শীষের পক্ষে গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করা হয়।

গণসংযোগকালে ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, “দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটাধিকার থেকে বঞ্চিত। ধানের শীষ গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারের প্রতীক। বানিয়াচং-আজমিরীগঞ্জের শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের উন্নয়নে আমি আজীবন কাজ করতে চাই। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাই।”

এদিকে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা নিজ নিজ ওয়ার্ড ও ইউনিয়নে ধারাবাহিকভাবে ধানের শীষের পক্ষে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এসব কর্মসূচিতে সাধারণ মানুষের ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।

অন্যদিকে একই দিন সকালে বিএনপি জোটের শরিক দল জমিয়তের উদ্যোগে পৃথক প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জমিয়তের বানিয়াচং উপজেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবদুল জলীল ইউসুফী, সহ-সভাপতি মাওলানা ইকবাল হোসাইন ও সেক্রেটারি মাওলানা বশির আহমেদের নেতৃত্বে ৬নং কাগাপাশা ইউনিয়ন, আনন্দবাজার ও চমকপুরসহ বিভিন্ন এলাকায় ধানের শীষের পক্ষে প্রচারণা চালানো হয়।

সার্বিকভাবে বানিয়াচং উপজেলাজুড়ে ধানের শীষের পক্ষে গণসংযোগ ও প্রচারণায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  বানিয়াচং   সাখাওয়াত হাসান   গণসংযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close