শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ভালুকায় তারেক রহমানকে জনতার উষ্ণ অভ্যর্থনা
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৩:৫৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দীর্ঘ ২২ বছর পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ময়মনসিংহ আগমন উপলক্ষে ভালুকায় তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার পৌর বাস্ট্যান্ড এলাকায় উপস্থিত জনতার সঙ্গে অভ্যর্থনা ও শুভেচ্ছা বিনিময় করেন বিএনপির চেয়ারম্যান।

সকাল থেকেই ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের ভালুকা অংশের দু’পাশে জড়ো হন বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক মানুষ। ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা হাতে নিয়ে তারা তারেক রহমানকে একনজর দেখার অপেক্ষায় থাকেন। পরে তারেক রহমানের গাড়িবহর এলাকায় পৌঁছালে জনতার উচ্ছ্বাস আরও বেড়ে যায়। এসময় তারেক রহমান গাড়ি থেকে হাত নেড়ে উপস্থিত জনতার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। নেতাকর্মী ও সাধারণ মানুষের ভালোবাসায় এক আবেগঘন ও উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। পরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় শান্তিপূর্ণ পরিবেশে অভ্যর্থনা শেষে ময়মনসিংহের পথ যাত্রা করেন তারেক রহমানের গাড়ি বহর।

উপজেলা বিএনপির সদস্য আলমগীর হোসেন জানান, দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতার আগমনে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে, এই সফর ভবিষ্যতে রাজনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক সাড়া ফেলবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close