শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
দেশজুড়ে
গলাচিপায় হাসান মামুনের জনসভা জনসমুদ্রে পরিনত
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৪:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের জনসভাস্থল মুহূর্তেই জনসমুদ্রে পরিনত হয়েছে। 

সোমবার (২৬ জানুয়ারি) দিবাগত রাত ৭টায় উপজেলার গোলখালীর দক্ষিণ গোলখালী মাধ্যমিক বিদ্যালয় ও পরে জলেখা বাজারে পৃথক দুটি জনসভা অনুষ্ঠিত হয়। হাসান মামুনের আগমনকে কেন্দ্র করে মূহুর্তেই জনসভাস্থল জনসমুদ্রে পরিনত হয়। 

এসময় গোলখালী ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ডা. আনোয়ার, বাবু পঙ্কজ দেবনাথ, এ্যাড. হাবিবুর রহমান হিরু, মোস্তাফিজুর রহমান মঈনসহ উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও ইউনিয়ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

জনসভায় হাসান মামুন বলেন, ‘জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ (ট্রাক প্রতীক) বিভিন্ন ধরনের প্রপাগাণ্ডা ছড়াচ্ছেন। ঐ প্রার্থী বিএনপি সভাপতি তারেক রহমান ও জামাতের আমীর ডা.শফিকুর রহমানের চেয়ে নির্বাচনী হলফনামায় টাকার পরিমাণ বেশি। এত টাকা তিনি পেলেন কোথায় জনগণ জানতে চায়।’ 

১২ তারিখ নির্বাচনের পূর্বেই ঐ প্রার্থী (ট্রাক প্রতীক) নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা দেন বলে বক্তব্য প্রদান করেন।এছাড়া তার নির্বাচনি কর্মীদের হুমকি ও ভয়ভীতি প্রদান করা হচ্ছে। তাই এজন্য প্রশাসনকে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলেন।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  গলাচিপা   হাসান মামুন   জনসভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close