শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে কর্মীদের হুমকির অভিযোগে নুরের সংবাদ সম্মেলন
গলাচিপা(পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৪:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের বিরুদ্ধে কর্মীদের হুমকির অভিযোগে বিএনপি সমর্থিত প্রার্থী বাংলাদেশ গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুরের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১১ টায় উপজেলা বিএনপি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক কেন্দ্রীয় ছাত্র দল সহ-সভাপতি মো. ইখতিয়ার কবির, সাবেক উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা গণঅধিকার আহ্বায়ক মো. হাফিজুর রহমান ও সদস্য সচিব মো. জাকির হোসেনসহ উপজেলা বিএনপি এবং গণঅধিকার পরিষদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ।

সংবাদ সম্মেলনে নুরুল হক নুর বলেন, বিভিন্ন স্থানে তার নির্বাচনী কর্মীদেরসহ তাকেও নির্বাচনী কাজে বিভিন্ন ধরনের বাঁধা প্রদান করা হচ্ছে। হাসান মামুন নির্বাচনী জনসভায় তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রপাগাণ্ডা ছড়ানোর অভিযোগ তুলে ধরেন। ইতোমধ্যে দশমিনার চর বোরহানে তার নির্বাচনী অফিস ভাঙ্গার অভিযোগ করেন। তাই প্রশাসনের যথোপযুক্ত পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। 

এছাড়া বেসরকারি বিশ্ব বিদ্যালয় ছাত্র দল সভাপতি আবু হুরায়রা সংবাদ সম্মেলনে বলেন, মুঠোফোনে হাসান মামুন  হুমকি প্রদান সংক্রান্ত অডিও ক্লিপ শুনানো ১২ তারিখ নির্বাচনের পরে দেখে নেব এবং তার জীবন হুমকির মুখে আছে বলে অভিযোগ করেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close