শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
টঙ্গীতে বিপুল পরিমাণ জাল টাকার নোটসহ গ্রেপ্তার ৩
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৫:২৭ পিএম আপডেট: ২৭.০১.২০২৬ ৫:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সোমবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় গাজীপুরের  টঙ্গীর দত্তপাড়া এলাকার খোকন ভিলার ৫ম তলায় র‍্যাব-১ এর সদস্যরা অভিযান চালিয়ে জাল টাকা তৈরির অভিযোগে জাল টাকাসহ ৩ জনকে গ্রেপ্তার করে। 

এসময় তাদের হেফাজত থেকে বিপুল পরিমাণ জাল টাকা, জাল টাকা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন -আরিফ রায়হান (৩১), রুবেল মিয়া (৩৩) ও জাহিদুল ইসলাম ওরফে সবুজ (৩১)।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা সোয়া ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে অতিরিক্ত পুলিশ সুপার ও র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) মো. রাকিব হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।  

র‍্যাব জানায়, টঙ্গী দত্তপাড়া এলাকার খোকন ভিলার ৫ম তলায় কতিপয় ব্যক্তি জাল টাকা তৈরির কারখানা খুলে বিপুল পরিমান অবৈধ জাল টাকা বিক্রয় করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১ এর একটি আভিযানিক দল সোমবার  রাত সাড়ে ১১টায় জাল টাকা তৈরির কারখানায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
 
পরে তাদের হেফাজত থেকে ৫ লাখ ৪০ হাজার জাল টাকার নোট, কাগজে প্রিন্ট অবস্থায় ৯ লাখ ১০ হাজার জাল টাকা, জাল টাকার তৈরীর সরঞ্জাম ৪টি প্রিন্টার, ৩টি ল্যাপটপ, ১টি পেপার কাটার মেশিন, ১টি লেমিনেটিং মেশিন, ২টি পেপার বাইন্ডার মেশিন, ১টি স্ক্যানার মেশিন, বিভিন্ন রংয়ের ১৫টি প্রিন্টারের কালি, ১টি হেয়ার ড্রায়ার, ১টি টেবিল ফ্যান, ২৫টি স্ক্রিন ফ্রেম, ২ স্ক্রিন লক ফ্রেম, ৩টি মোবাইল, ৪টি প্লাষ্টিকের স্কেল, ৫টি এন্টি কাটার, ৬ রুল ফুয়েল পেপার, ১.৫ লিটার স্পিরিট, ১টি স্প্রে রং, ২ বোতল ক্যামিকেল, ৫টি কাচি, ৩টি মাল্টিপ্লাগ, ১টি হাতুড়ি, ১টি প্লাস, ১৫টি ফেবিকল গামের কৌটা, জাল টাকা তৈরীর বিভিন্ন সাইজের কাগজ ১০ রীম, ১টি স্মার্টঘড়ি এবং নগদ ১হাজার ৯’শ টাকা উদ্ধার করা হয়। 

এ সংক্রান্ত অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও ওই কর্মকর্তা জানান।

কেকে/বি


আরও সংবাদ   বিষয়:  টঙ্গী   জাল টাকা   গ্রেফতার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close