শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ফটিকছড়ি বিএনপি প্রার্থী সরোয়ারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা
ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৫:৪১ পিএম

চট্টগ্রাম–২ (ফটিকছড়ি) আসনে দীর্ঘ আইনি লড়াই শেষে ভোটের মাঠে ফিরেছেন বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর। হাইকোর্ট তার মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর প্রতীক বরাদ্দ দিয়েছেন নির্বাচন কমিশন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে ৮৩ নম্বর আইটেম হিসেবে রিটটির আদেশ ঘোষণা করা হয়। শুনানি শেষে আদালত বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা পুনর্বহালসহ প্রতীক বরাদ্দের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেন।

এর আগে গত ১৮ জানুয়ারি আর্থিক প্রতিষ্ঠান প্রিমিয়ার লিজিংয়ের দায়ের করা একটি আপিলের আদেশের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতের নির্দেশে নির্বাচন কমিশন সরোয়ার আলমগীরের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। 

ওই আদেশের বিরুদ্ধে এবং তার প্রার্থিতা পুনর্বহালের নির্দেশনা চেয়ে তিনি ১৯ জানুয়ারি হাইকোর্টে রিট পিটিশন (নং–১০৫৩/২০২৬) দায়ের করেন।

২০ জানুয়ারি বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি অনুষ্ঠিত হয়। 

শুনানির এক পর্যায়ে আদালত রিটটি খারিজের ইঙ্গিত দিলেও আইনজীবীদের সময় প্রার্থনার পর আদেশের জন্য ২২ জানুয়ারি দিন ধার্য করা হয়। তবে আইনি জটিলতা এড়াতে ওই দিন সকালে রিটটি আউট অব লিস্ট করে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হোসেনের নেতৃত্বাধীন দ্বৈত বেঞ্চে স্থানান্তর করা হয়। 

এ বেঞ্চ ২৫ জানুয়ারি শুনানির দিন নির্ধারণ করেন। ওইদিন শুনানিকালে জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুল আমিনের আইনজীবীরা যমুনা ব্যাংকের ঋণ সংক্রান্ত একটি অভিযোগ চেম্বার জজ আদালতে আপিল হিসেবে বিচারাধীন রয়েছে বলে উল্লেখ করলে হাইকোর্ট তা নিষ্পত্তির নির্দেশ দিয়ে ২৭ জানুয়ারি আদেশের দিন ধার্য করেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে ৮৩ নম্বর আইটেম হিসেবে রিটটির আদেশ ঘোষণা করা হয়। শুনানি শেষে আদালত বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের প্রার্থিতা পুনর্বহালসহ প্রতীক বরাদ্দের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেন।

শুনানিতে সরোয়ার আলমগীরের পক্ষে যুক্তি উপস্থাপন করেন বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী, ব্যারিস্টার আহসানুল করিম, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং অ্যাডভোকেট মামুন মাহবুব হোসেন। অপরদিকে জামায়াত প্রার্থীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবিরসহ অন্যান্য আইনজীবীরা।

সরোয়ার আলমগীরের আইনজীবী বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী জানান, প্রার্থীর বিরুদ্ধে দায়ের করা সব অভিযোগ সর্বোচ্চ আদালতে নিষ্পত্তি হওয়ায় হাইকোর্ট তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন এবং প্রতীক বরাদ্দের নির্দেশ দিয়েছেন।

জামায়াত প্রার্থী মোহাম্মদ নুরুল আমিনের আইনজীবী ও নির্বাচনী প্রধান এজেন্ট অ্যাডভোকেট মো. ইসমাইল গণি বলেন, হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টের চেম্বার জজ আদালতে সিভিল মিস পিটিশন (সিএমপি) দায়ের করবেন।

কেকে/এমএফ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close