শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      
দেশজুড়ে
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে নিরাপদ ডিম উৎপাদনে খামারি প্রশিক্ষণ
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৫:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও খামারিদের আয় বৃদ্ধির লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে নিরাপদ ও উচ্চ গুণসম্পন্ন ডিম উৎপাদন বিষয়ক খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।  

বিশ্ববিদ্যালয়ের বহিরাঙ্গন কেন্দ্রের উদ্যোগে ইন্টারন্যাশনাল কমপ্লেক্সে আয়োজিত এ প্রশিক্ষণে গাজীপুর সদর উপজেলার ৪০ জন খামারি অংশ নেন।

প্রশিক্ষণে মরিঙ্গা পাতা, অ্যাজোলা ও ডিমের খোসাসহ অপ্রচলিত পুষ্টিকর খাদ্য উপাদান ব্যবহার করে নিরাপদ ও লাভজনক ডিম উৎপাদনের কৌশল তুলে ধরা হয়। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক ও ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ। সভাপতিত্ব করেন বহিরাঙ্গন কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. ফারহানা ইয়াসমিন।

প্রশিক্ষণের দ্বিতীয় পর্বে ডেইরি এন্ড পোল্ট্রি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. আমিনুল ইসলাম খামারিদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। এ প্রশিক্ষণের মাধ্যমে গবেষণালব্ধ প্রযুক্তি মাঠ পর্যায়ে পৌঁছে দিয়ে নিরাপদ ডিম উৎপাদনে খামারিদের দক্ষতা বৃদ্ধি পাবে বলে আয়োজকরা জানান।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   কৃষি বিশ্ববিদ্যালয়   ডিম   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close