শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারগুলোর পাশে প্রকৌশলী আহসান হাবীব
মোশাররফ হোসেন, নীলফামারী
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৫:৫৩ পিএম আপডেট: ২৭.০১.২০২৬ ৫:৫৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারী জেলা সদরে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে নীলফামারী উন্নয়ন মঞ্চের প্রধান পৃষ্ঠপোষক ও নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী আহসান হাবীব লেলিন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে নীলফামারী উন্নয়ন মঞ্চের ব্যানারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ অর্থ, দুটি করে কম্বল এবং খাদ্য সহায়তা প্রদান করেন তিনি।

প্রকৌশলী আহসান হাবীব লেলিন বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও মানবিক দায়িত্ব। নীলফামারীর মানুষের সুখ-দুঃখে নীলফামারী উন্নয়ন মঞ্চ সবসময় পাশে থাকবে। 

এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দ্রুত পুনর্বাসনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

জানা যায়, নীলফামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি পরিবারের ২৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের পাটোয়ারীপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

এ সময় উপস্থিত ছিলেন আব্দুল আজিজ, আবু সালে সোহেল রানা, নীলফামারী সদর উপজেলা জাসাসের সভাপতি আওরঙ্গজেব সুজন এবং ইপি সদস্য মজিবুল ইসলামসহ নীলফামারী উন্নয়ন মঞ্চের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দ্রুত পুনর্বাসনের দাবি জানান।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  অগ্নিকাণ্ড   প্রকৌশলী আহসান হাবীব   নীলফামারী উন্নয়ন মঞ্চ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close