সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
প্রতিমন্ত্রীর এপিএস বাশারকে দুদকের নোটিস
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৬:৩৯ পিএম
সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের ফাইল ছবি।

সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের ফাইল ছবি।

সাবেক নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর ব্যক্তিগত এপিএস আ.ন.ম আহামাদুল বাশার এর সম্পদ বিবরণীর হিসেব চেয়ে নোটিশ জারী করেছে দুর্নীতি দমন কমিশন দিনাজপুর। 

 
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে দিনাজপুর জেলা দুর্নীতি দমন কার্যালয়ের এএসআই আবু তালেব দুর্নীতি দমন কমিশন ঢাকা হেড অফিসের আদেশক্রমে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ১নং নাফানগর ইউনিয়নের টেনা গ্রামে নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর ব্যক্তিগত এপিএস আ.ন.ম আহামাদুল বাশার এর বাড়ীতে স্ব-শরীরে উপস্থিত হয়ে এই সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করেন। 

এসময় দিনাজপুর জেলা দুর্নীতি দমন কমিশনের এএসআই আবু তালেব বলেন, ‘আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সাবেক নৌ পরিবহণ প্রতিমন্ত্রীর এপিএস বাশার সাহেবের বাসায় সম্পদ বিবরনীর নোটিশ দিতে এসেছিলাম। তিনি বাড়ীতে না থাকায় সেই নোটিশটি তার বাড়ীর দরজায় টাঙ্গিয়ে দেয়া হয়েছে।’ 

এসময় ইউপি সদস্য মোঃ মজিবর রহমান বাশার এর পিতা মোঃ তাজুল ইসলামসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

কেকে/এমএফ




মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close