সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন বানচালের অপচেষ্টার প্রতিবাদ
মো. এহসানুল হক, মৌলভীবাজার
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৭:০০ পিএম

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন বানচালের অপচেষ্টা ও চা শিল্পে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছেন চা-শ্রমিকরা। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন লেবার হাউজ শ্রীমঙ্গল এর ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়ে শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দফতরে গিয়ে চা-শ্রমিক ইউনিয়নের প্রধান নির্বাচন কমিশনার ও বিভাগীয় শ্রম দফতরের উপ-পরিচালক মহব্বত হোসেনের মাধ্যমে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। 

একই দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিনের মাধ্যমে মৌলভীবাজার জেলা প্রশাসকের বরাবরও স্মারকলিপি প্রদান করেন শ্রমিক নেতারা। 

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি পংকজ এ কন্দ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল, সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, অর্থ সম্পাদক পরেশ কালিন্দী, কার্যকরী সভাপতি বৈশিষ্ট তাঁতী, সহ-সভাপতি জেসমিন আক্তার, সহ-সম্পাদক রেখা বাক্তি, বালিশিরা ভ্যালির সাংগঠনিক কর্ণ তাঁতী, সহ-সভাপতি সবিতা গোয়ালা, মনু ধলাই ভ্যালির সম্পাদক নির্মল পাইনকা প্রমুখ। 

স্মারকলিপি প্রদানের আগে উপজেলার ভাড়াউড়া চা-বাগান থেকে পাঁচ শতাধিক চা-শ্রমিকের অংগ্রহণে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দফতরে গিয়ে শেষ হয়। 

বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা জানান, বর্তমানে একটি নির্বাচিত কমিটি রয়েছে। সেই কমিটির মেয়াদ শেষ হওয়ার আগেই সাধারণ চা-শ্রমিকদের দাবির প্রেক্ষিতে দ্রত নির্বাচনের দাবিতে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এরইমধ্যে একটি মহল নির্বাচন ছাড়াই ক্ষমতা দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অপচেষ্টা ও অন্যায় কাজের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সরকারের উচ্চ পর্যায়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে। 

শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দফতরের উপ-পরিচালক মহব্বত হোসেন বলেন, চা শিল্প রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শ্রমিকদের স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং তাদের দাবিগুলো মৌখিকভাবেও জানানো হবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  চা-শ্রমিক   অপচেষ্টা   প্রতিবাদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close