শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
সুশাসন প্রতিষ্ঠায় লাঙ্গল মার্কায় ভোট দিন : আহমেদ শফি রুবেল
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৭:৪৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর ৩ আসনে জাতীয় পার্টির দিনাজপুর সভাপতি আহমেদ শফি রুবেল বলেন, এরশাদের শাসন আমল ছিল দেশের উন্নয়নের স্বর্ণযুগ। দেশে আবারো সেই সুশাসন ও শান্তি ফিরিয়ে আনতে হলে লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে দিনাজপুর শহরের কালিতলা নিউমার্কেটে জাতীয় পার্টির আয়োজনে অনুষ্ঠিত সভায় এসব কথা বলেন তিনি। 

আহমেদ শফি রুবেল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি বাড়িতে গিয়ে লাঙ্গলের মার্কার বার্তা পৌঁছে দিতে হবে এবং নির্বাচনের দিন ভোটারদের কেন্দ্রমুখী করতে হবে। 

নিউ মার্কেটের ফল ব্যবসায়ী সাবেক সভাপতি রুস্তম আলীর সভাপতিত্বে ও ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাজিউর রহমান বিপ্লবের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাহাদুর বাজার ফল আড়তদার ব্যবসায়ী সভাপতি রাজু।

এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় যুব সংঘটি জেলা শাখার আহ্বায়ক নাসিম খান পিরু, জাতীয় স্বেচ্ছাসেবক পার্টি সদস্য সচিব আনিসুর রহমান মিলন, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সৈয়দ ইফতেখার প্রমুখ। 

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close