সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
পাবনায় জামায়াতের মহিলা কর্মীদের প্রচারণায় হেনেস্থার অভিযোগ
পাবনা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৮:০৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনা-৫ (সদর) আসনের বুদেরহাট এলাকায় জামায়াতের প্রার্থীর পক্ষে মহিলা জামায়াতের কর্মীদের প্রচারণায় বাধা ও হেনেস্থা করার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। পরে এনিয়ে দুইপক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও উত্তেজনা দেখা দেয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের বুদেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।

মহিলা জামায়াতের কর্মী অভিযোগ করে বলেন, তারা ওই এলাকায় জামায়াতের প্রার্থীর পক্ষে ভোট চাওয়ার জন্য যান এবং কয়েকবাড়ি প্রচারণা করেন। এসময় কিছু পুরুষ মানুষ এসে আমাদের বাধা দেন এবং বলেন- এটা শিমুল বিশ্বাসের (বিএনপির প্রার্থী) নিজ এলাকা। এখানে জামায়াতের ভোট চাওয়া যাবে না। এসময় তারা অকথ্যভাষায় গালিগালাজ করে। তারপরও আমরা ভোট চাওয়ার চেষ্টা করলে আরও লোকজন এসে আমাদের ধাক্কাধাক্কি ও লাঞ্ছিত করে। এসময় ইউনিয়ন জামায়াতের দায়িত্বশীল সুলতান আসলে তাকেও মারধর করা হয়। এসময় আমাদের আটকে রাখা হয়।

এ বিষয়ে পাবনা-৫ আসনের জামায়াতের প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন বলেন, ভোট চাওয়ার অধিকার সবারই আছে। আজকের ঘটনায় প্রশাসন নিরব ভূমিকা পালন করছি। আমরা এসব ঘটনার তীব্র নিন্দা জানাই। অনতিবিলম্বে সন্ত্রাসীদের উপযুক্ত শাস্তি চাই।

এ বিষয়ে বিএনপির প্রার্থী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও জেলার বিএনপি যুগ্ম-আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টুসহ কয়েকজন নেতৃবৃন্দদের সঙ্গে যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে পাবনা-৫ আসন এলাকায় নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদ বলেন, ওখানে একপক্ষ আরেকপক্ষকে মারধরের অভিযোগ করেছে। আমরা সেনাবাহিন ও পুলিশ সহ সেখানে গিয়েছিলাম। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ ব্যাপারে পরে লিখিত অভিযোগ পলে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি পরবর্তী ব্যবস্থা নেবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close