রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
দেশজুড়ে
ফজলুর রহমানের রোগ মুক্তি কামনায় ইটনায় দোয়া ও মিলাদ মাহফিল
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৮:৪৯ পিএম

কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের বিএনপি মনোনীত প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের রোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের কৃষক দল ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকালে ইটনা উপজেলার বাদলা ইউনিয়নের শিমলা বর্শিকুড়া বাজারে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। 

দোয়া মাহফিলে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন দরগাপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা মুতিফ মোল্লা। পাশাপাশি বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল শেষে উপস্থিত নেতাকর্মী এবং প্রায় চার শতাধিক মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, ‎কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক একেএম ওয়ালিউল ইসলাম রাসেল, বাদলা ইউনিয়ন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. হাফিজুল হাসান, যুগ্ম আহ্বায়ক মো. শফিকুল ইসলাম, বাদলা ইউনিয়ন কৃষক দলের সভাপতি উজ্জ্বল শেখ, জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি মো মুজাহিদসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মিলাদ মাহফিল আয়োজনের ব্যাপারে স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক একেএম ওয়ালিউল ইসলাম রাসেল বলেন, ভৈরবে তারেক রহমানের জনসভায় যোগ দিতে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন আমাদের ভাটি মানুষের নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। পরে তাকে পরে তাকে বাজিতপুর উপজেলার ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তিনি এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। মহান আল্লাহ তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে আমাদের কাছে ফিরিয়ে আনুন, জনগণের খেদমত করার সুযোগ দিন- এ কামনায় আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকালে ইটনা থেকে ভৈরবে তারেক রহমানের জনসভায় যোগ দিতে আসার পথে অসুস্থ হয়ে পড়েন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। পরে তাকে জেলার বাজিতপুর উপজেলার ভাগলপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য শনিবার বিকালে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close