রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      
দেশজুড়ে
নেত্রকোনা-৪ আসনে বাববের সহধর্মিণী নির্বাচনি প্রচারে মাঠে
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৯:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নেত্রকোনা ৪ আসনের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সহধর্মিণী তাহমিনা স্বামীকে বিজয়ী করতে প্রচার-প্রচারনা চালাচ্ছেন পাড়া মহল্লায়। ভোট প্রার্থনা করছেন ভোটারদের কাছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) উপজেলার  চানগাঁও ইউনিয়নের বিভিন্ন  ওয়ার্ডে উঠান বৈঠক করেন নারী ভোটারদের সাথে। 

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সহধর্মিণী তাহমিনা জামান শ্রাবণী উঠান বৈঠক বক্তব্য কালেন বলেন, ‘আপনাদের দোয়ায় ভালবাসায় আবার আমার স্বামী আপনাদের কাছে ফিরে এসেছে। আমি আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি। আমার স্বামীকে আল্লাহ নতুন  জীবন দিয়েছেন,আল্লাহ নিশ্চিয়ই উনার মাধ্যমে ভাল কিছু করাবেন, আগামী ১২ তারিখ ত্রয়োদশ সংসদ নির্বাচন আমরা সবাই ধানের শীষে ভোট দিয়ে উনাকে জয়যুক্ত করে আবার সংসদ সদস্য হিসেবে বিজয়ী করে নিয়ে আসব, উনি আপনাদের কল্যাণে যা যা করনীয় তা তিনি সংসদে তুলে ধরবেন। 

তিনি আরো বলেন, ‘সব সময় উনার চিন্তাভাবনা কিভাবে আপনাদের উন্নত জীবন দেয়া যায় এবং সহযোগিতা করা যায় সেই চিন্তাই তিনি সব সময় করেন।’ 

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য মির্জা হায়দার আলী, উপজেলা বিএনপির সহ-সভাপতি সাদেকুর রহমান আঙ্গুর, উপজেলা বিএনপির সদস্য আব্দুল হেলিম ভুলু, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী টুটন, ইউনিয়ন বিএনপির সভাপতি আজিজুল হক আঞ্জু, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান সাদেক, উপজেলা বিএনপির মহিলা দলের সভাপতি শিরিন আক্তার, সাধারণ সম্পাদক জোসনা আক্তারসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত  ছিলেন।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close