শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার : জাপা প্রার্থী
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৯:১৬ পিএম
জাপা প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী। ছবি: প্রতিনিধি

জাপা প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলী। ছবি: প্রতিনিধি

রংপুর–১ আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলীর মনোনয়নের বিরুদ্ধে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার অংশগ্রহণের পথ বন্ধ হয়ে গেছে। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিএনপি প্রার্থী মোকাররম হোসেন সুজনের করা রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট রুল ও স্থগিতাদেশ (রুল অ্যান্ড স্টে) জারি করেন। 

হাইকোর্ট সূত্রে জানা গেছে, রিট পিটিশন ১০৫১/২০২৬ নম্বর মামলায় রংপুর–১ আসনের নির্বাচন কার্যক্রমে স্থগিতাদেশ দিয়েছেন আদালত। গত ২১ জানুয়ারি প্রধান বিচার ভবনের আদালত নম্বর–২০-এ বিচারপতি রাজীক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে আদালত রুল জারি করেন এবং সংশ্লিষ্ট নির্বাচন কার্যক্রমে স্থগিতাদেশ বহাল রাখেন।

আদালতের এই আদেশকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দলীয় নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে জাপা প্রার্থী তার ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের শিকার।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close