সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
দেশজুড়ে
দীর্ঘ ১৭ বছর আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই : রোকন উদ্দিন
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬, ৯:৫৬ পিএম

লালমনিরহাট-২ আসনের বিএনপির প্রার্থী রোকন উদ্দিন বাবুল বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে বিএনপির কর্মী হয়ে কাজ করে বিএনপি প্রার্থীকে জয়ী করতে হবে। দীর্ঘ ১৭ টি বছর আমরা ভোটের বাহিরে ছিলাম ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই। আপনারা জানেন আমি যেমন সমাজকর্মী তেমনি একজন রাজনৈতিক কর্মী। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে লালমনিরহাট কালিগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের শিয়ালখোওয়া স্কুল এন্ড কলেজ মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন।

তিনি বলেন, কয়েকটি ভোটযুদ্ধে আমি অংশগ্রহন করেছিলাম আপনারা ভোট দিলেও আমি নানা কারনে জয়ী হতে পারিনি। শত বাঁধা প্রতিকুলের মাঝেও আপনারা কিন্তু আমাকে ছেড়ে চলে যাননি আমিও কিন্তু আপনাদের ছেড়ে চলে যাইনি। তাই আজ সময় এসেছে সেই সময়ের কাজ করতে হবে।

তিনি আরও বলেন, ভোট কোনদিন বৃথা যায় না। যেহেতু নির্বাচন ঘনিয়ে আসছে সময় নাই দুই উপজেলায় অনেক ভোটার আছে সবার কাছে যাওয়া সম্ভব হবে না। তাই আপনারা সবাই বিএনপির কর্মী হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করে তারেক রহমানের হাতে উপহার তুলে দিতে পারি এই আহ্বান জানান।

জনসভায় চলবলা বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান গোলাপ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কৃষকদলের সাবেক সভাপতি আক্কেল আলী মাস্টার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিধান চন্দ্র, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদ অতুল চন্দ্র অধিকারী, কালিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য পাশা, জামায়াতের সাবেক আমির সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ মাস্টার,গোড়ল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক গজর উদ্দিন পাটোয়ারি ও প্রভাষক মাসুদ রানা প্রমুখ। 

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close